আমাদের সময় বেশিদিন নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৬:৫৮ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের সময় বেশিদিন নাই। আমরা একটি কৃষি আইন করে দিয়ে যাবো। যাতে কৃষিজমি অন্য কোনো কাজে ব্যবহার করা না যায়। রোডস অ্যান্ড হাইওয়ে যখন কোনো রাস্তা করে তখন জমির মালিককে তিনগুণ দাম দিতে হয় তেমনি এলজিইডিকেও তিনগুণ দাম দিতে হবে।’

আজ বুধবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা যদি পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জন করতে পারেন, তবে সবাই পাটজাত পণ্য ব্যবহার করতে পারবেন। পলিথিন ও প্লাস্টিক বোতলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগে দেখেছেন আমাদের বাবা-দাদারা চটের ব্যাগ ব্যবহার করতেন, আপনারাও তা ব্যবহার করবেন। দেখবেন, এতে কৃষির উন্নতি হবে এবং পরিবেশবান্ধব জীবনযাপন সম্ভব হবে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবিআহ নূর প্রমুখ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাঠকের কলাম   স্বরাষ্ট্র উপদেষ্টা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft