বেনাপোলে মাদক ও ভারতীয় পণ্যসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:০৬ পিএম

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ অমলেশ মন্ডল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

পাঁচবিবিতে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন

আটক অমলেশ মন্ডল ভারতের চব্বিশ পরগণা জেলার শুভনগর থানার বালতী গ্রামের শ্যামল মন্ডলের ছেলে। 

অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদে বিজিবির একটি দল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে রঘুনাথপুর বিওপি, আন্দুলিয়া বিওপি সীমান্ত এলাকা থেকে খাদ্যসামগ্রী, শাড়ী, থ্রি-পিচ, চায়না দোয়ারি জাল ও কসমেটিক্সস সামগ্রী জব্দ করা হয়। এসময় বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ, ওষুধ, মোবাইল ও ভারতীয় রুপিসহ অমলেশ মন্ডল নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। চোরাকারবারিদের বিরুদ্ধে সীমান্তে বিজিবির এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবির এই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   বেনাপোল   চোরাই পণ্য জব্দ   বিজিবি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft