দেশের মানুষের জন্য কাজ করব কিন্তু নির্বাচন করবো কি না সিদ্ধান্ত নেইনি : আসিফ মাহমুদ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৯:৪৭ এএম

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘দেশের মানুষের জন্য কাজ করব, সেটা রাজনৈতিকভাবেই করব। তবে নির্বাচন করব কি-না বা কোন প্রক্রিয়ায় করব, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

গতকাল বুধবার (২০ আগস্ট) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “মানুষের জন্য কাজ করব, সেটা রাজনৈতিকভাবেই করব। তবে নির্বাচন করব কিনা বা কোন প্রক্রিয়ায় করব এখনো সিদ্ধান্ত হয়নি। আপাতত সরকারের দায়িত্ব শেষ করার দিকেই মনোযোগ দিচ্ছি।”

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং রাজনীতিকে জনগণের কল্যাণমুখী ধারায় ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

প্রসঙ্গত, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার ও কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’। বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওফিড)-এর আর্থিক সহায়তায় নির্মিত এ সেতুর ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। দুই লেনবিশিষ্ট এই প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতুর দৈর্ঘ্য ১,৪৯০ মিটার এবং প্রস্থ ৯.৬০ মিটার। এতে মোট স্প্যান রয়েছে ৩১টি।

সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারী উপজেলাকে সংযুক্ত করেছে। এর ফলে কৃষিজাত ও শিল্পপণ্য পরিবহন সহজ হবে, স্থানীয় শিল্পকারখানা গড়ে উঠবে, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থানে উন্নয়ন ঘটবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

জ/উ
গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের বাংলাদেশ জামায়াতে ইসলামী এর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ
বিরামপুরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে নারী ও শিশুর মৃত্যু

বিরামপুরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে নারী ও শিশুর মৃত্যু

‎দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌর শহরের সোনালি ব্যাংক মোড়ে আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মহাসড়কের
পানি বাড়ছে তিস্তায়, নিচু এলাকা প্লাবিত

পানি বাড়ছে তিস্তায়, নিচু এলাকা প্লাবিত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভারতের জলপাইগুড়ির গজলডোবা নামক স্থানে তিস্তা নদীর ওপর নির্মিত তিস্তা
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বোদায় মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বোদায় মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পঞ্চগড়ের বোদায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পেশাগত দায়িত্ব

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সুন্দরগঞ্জ   গাইবান্ধা   মাওলানা ভাসানী সেতু   রাজনৈতি   নির্বাচন   অন্তর্বর্তী সরকার   স্থানীয় সরকার   পল্লী উন্নয়ন   সমবায় মন্ত্রণালয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft