সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বোদায় মানববন্ধন
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৮:২২ পিএম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পঞ্চগড়ের বোদায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

পেশাগত দায়িত্ব পালনকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাত ৮টায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় বোদা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বোদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রুপালি বাংলাদেশ পত্রিকার সাংবাদিক এলাহী কুদরত সাগর, বোদা প্রেসক্লাব সহ-সভাপতি ও দৈনিক জবাবদিহি পত্রিকার সাংবাদিক মাজেদুল ইসলাম আকাশ, সংস্কৃতি কর্মী আব্দুল্লাহ আল জুবেরী, বিশিষ্টজন আনিসুজ্জামান প্রামাণিক নতুন প্রমুখ।

বক্তারা, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সকল সাংবাদিকের নিরাপত্তা জোরদার সহ সকল হুমকি ধামকির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান।

আব্দুল্লাহ আল জুবেরী বলেন, "খরা বন্যা তাপদহন সহ সকল প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে গণমাধ্যম কর্মীরা সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরেন। সেখানে গণমাধ্যম কর্মীদের কেন প্রকাশ্য হত্যা হতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোর অন্যতম সহায়ক গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা জোরদারে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ জরুরি।"

এসময়, বোদা প্রেসক্লাবের সভাপতি আমীর খসরু লাভলু, সাংবাদিক মনোরঞ্জন সরকার, সাংবাদিক, মাসুম বিল্লাহ, সাংবাদিক সফিউল আলম দোলন, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক আব্দুর রহমান, আশরাফুল ইসলাম, মিলন, সুধীজন মামুনুর রশীদ দুলু, শাহজাহান প্রধান  সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft