বিরামপুরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে নারী ও শিশুর মৃত্যু
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৬:১৯ পিএম আপডেট: ১৫.০৮.২০২৫ ৬:২০ পিএম

‎দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌর শহরের সোনালি ব্যাংক মোড়ে আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মহাসড়কের উপর মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে এক নারী ও দুই মাসের কোলের শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

‎নিহত নারীর নাম কহিনুর বেগম। তিনি উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী। তিনি পরিবার পরিকল্পনার একজন মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। ছুটির দিন হওয়ায় স্বামীর মোটর সাইকেলে করে ২ মাসের সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়ায় বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলের সামনে একটি ব্যাটারি চালিত অটো আকস্মিক ব্রেক করে। এ সময় মোটরসাইকেল আরোহী ব্রেক চাপলে ওই নারী তাঁর সন্তানকে নিয়ে ছিটকে পড়ে পাশ দিয়ে অতিক্রম করা একটি ট্রাকের নিচে পিষ্ট হয়ে সন্তান সহ ঘটনাস্থলেই মারা যান।

‎বিরামপুর থানার উপ-পরিদর্শক এসএম জাহাঙ্গীর জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছে।‎

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft