প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ৩:৫৭ পিএম

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের বাংলাদেশ জামায়াতে ইসলামী এর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজির (৩২) নামের এক বিকাশ ব্যাবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
আজ রোববার সকালে বিলের পাশে ফাঁকা মাঠ হতে তার গলাকাটা লাশ উদ্ধার করে।
নিহত নজরুল ইসলাম(৩২) উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। নিহত নজরুল ইসলাম নজির বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশনের নাকাই ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাতে বিকাশ মোবাইল ব্যাকিং ব্যবসায়ী নজরুল ইসলাম দোকানের বেচাকেনা শেষে দোকান থেকে বাড়ী ফেরার পথে মান্নান মন্ডলের জমির কাছে পৌঁছিলে ওত পেতে থাকা দুবৃত্তরা তাকে ধরে নিয়ে ফাঁকা মাঠে গলাকেটে হত্যা করে।
এলাকাবাসী ধরনা, সম্প্রতি যৌথ বাহীনির অভিযানে বেশে কয়েকজন হ্যাকার ধরা পড়ে। এই হ্যাকারদের ধারনা, তার দোকানে বিকাশ, নগদে লেনদেনের কারনে, আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য পেয়েছে, এ নিয়ে বিরোধের জেরে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত জানান, বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই হত্যাকান্ডের কারন উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।