আ.লীগ নেতা এফএম শরীফুল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১০:০৫ এএম

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফএম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার।

সোমবার (১৮ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ারী থানা এলাকায় অবস্থান করছেন।

এমন তথ্যের ভিত্তিতে নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে সিটিটিসির সাইবার ইউনিট বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।

জ/উ
আলফাডাঙ্গায় মেম্বার প্রার্থী গ্রেপ্তার, স্থানীয়দের প্রতিবাদ

আলফাডাঙ্গায় মেম্বার প্রার্থী গ্রেপ্তার, স্থানীয়দের প্রতিবাদ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী গ্রামে সাবেক মেম্বার প্রার্থী জিয়াউর রহমান ওরফে জিয়া মোল্যার
মহাখালী পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

মহাখালী পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট
মালিবাগে শপিং কমপ্লেক্সে আগুন

মালিবাগে শপিং কমপ্লেক্সে আগুন

রাজধানীর মালিবাগ মোড়ে হোসাফ শপিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভেতরে থাকা লোকজন আগুন নেভাতে
টুঙ্গিপাড়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টুঙ্গিপাড়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক রায়হান হাবিবের বিরুদ্ধে অনলাইন মিডিয়ায় চালানো মিথ্যা প্রচারণার প্রতিবাদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ডিএমপি   পাবলিক   উপকমিশনার   রিলেশন্স   সাইবার   ক্রাইম   ইনভেস্টিগেশন   ডিভিশন   প্রযুক্তি   বিজ্ঞান   নিষিদ্ধ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft