ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলো ছাত্রদল
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১:০৩ পিএম

অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পূর্ণ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে ভিপি পদে নির্বাচন করবেন আবিদুল ইসলাম খান। এছাড়া সাধারণ সম্পাদক পদে শেখ তানভীর বারী হামীম নির্বাচন করবেন৷

বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এছাড়া সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ নির্বাচন করবেন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান,  গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ১৫ জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি রাখা হয়েছে। ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদে মো. সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে মো. মেহেদী হাসান মুন্না।

এছাড়াও সদস্য পদে মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, হাসিবুর রহমান সাকিব, শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান এবং নিত্যানন্দ পাল।

জ/উ
জুলাই সনদ কি সংবিধানের ঊর্ধ্বে?

জুলাই সনদ কি সংবিধানের ঊর্ধ্বে?

রাষ্ট্রের কোনো ডকুমেন্ট বা আইন সংবিধানের চেয়ে বড় বা গুরুত্বপূর্ণ হতে পারে না। কেননা সংবিধান
রাজনৈতিক দলগুলোর বিভাজন থাকলে ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে: তারেক রহমান

রাজনৈতিক দলগুলোর বিভাজন থাকলে ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে
পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি: ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি: ফখরুল

বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি
জাতি নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় রয়েছে: রিজভী

জাতি নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় রয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় বিএনপি। রাজনৈতিক বিবেচনায় যেসব

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জল্পনা   কল্পনা   কেন্দ্রীয়   প্যানেল   ঘোষণা   ভিপি   সাধারণ সম্পাদক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft