বুসান চলচ্চিত্র উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০:৫২ এএম

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত বিশ্বস্বীকৃত চলচ্চিত্র উৎসব ‘বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (বিআইএফএফ)’-এ ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয়েছে।

এ বছর বুসানের ৩০তম চলচ্চিত্র উৎসবেই প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করা হবে। উৎসবের পর্দা উঠবে আগামী ১৯ সেপ্টেম্বর এবং শেষ হবে ২৫ সেপ্টেম্বর।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই পুরস্কার দেওয়া হবে ‘ভিশন এশিয়া’ সেকশনের প্রতিযোগী চলচ্চিত্রগুলোর মধ্যে থেকে এমন একটি ছবিকে, যার থিম হবে সামাজিক ন্যায়বিচার, বাক ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে লড়াই।

পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতার হাতে ফেস্টিভ্যালের সমাপনী দিনে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ তুলে দেওয়া হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই পুরস্কারের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করা হচ্ছে, যা ছিল এক অসামরিক আন্দোলন। গণতন্ত্র এবং নাগরিক অধিকারের দাবিতে।

চলচ্চিত্রের মাধ্যমে সামাজিক বার্তা পৌঁছানোর এ উদ্যোগকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে কোরীয় সরকার ও ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ।

জ/উ
ভক্তদের দুঃসংবাদ দিলেন হুমা কুরেশি

ভক্তদের দুঃসংবাদ দিলেন হুমা কুরেশি

বলিউড অভিনেত্রী হুমা কুরেশিকে একটু অন্যরকম বলেই বিবেচনা করেন তার ভক্তরা। অভিনয় ও  গ্ল্যামার–দুই দিকেই
এবার নায়িকা চরিত্রে পর্দায় আসছে রুনা খান

এবার নায়িকা চরিত্রে পর্দায় আসছে রুনা খান

ছোট ও বড় পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন রুনা খান। এবার
বলিউডে চিরযৌবনার প্রতীক মালাইকা আরোরা

বলিউডে চিরযৌবনার প্রতীক মালাইকা আরোরা

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় তিনি যেন চিরযৌবনার প্রতীক। বয়সের কাঁটা পেরিয়ে গেছে ৫১ তে, তবুও মালাইকা
ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা

ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা

কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আশঙ্কামুক্ত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দক্ষিণ কোরিয়া   অনুষ্ঠিত   বিশ্বস্বীকৃত   চলচ্চিত্র   ইন্টারন্যাশনাল   ফিল্ম ফেস্টিভ্যাল   আন্তর্জাতিক   সংস্কৃতি   ন্যায়বিচার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft