যুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০:৫৬ এএম

আইন লঙ্ঘন ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৬ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা বাতিলের অন্যতম কারণ ছিল হামলা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি ও ‘সন্ত্রাসবাদে সহায়তা’ করার মতো অভিযোগ। তবে ‘সন্ত্রাসবাদে সহায়তা’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করে জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।

সন্ত্রাসবাদে সমর্থন বলতে কী বোঝানো হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেনি স্টেট ডিপার্টমেন্ট। তবে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানানোয় সম্প্রতি কিছু শিক্ষার্থীর ওপর নজর রাখছিল ট্রাম্প প্রশাসন। তাদের যুক্তি এসব শিক্ষার্থীর আচরণে ‘ইহুদিবিদ্বেষ’ প্রকাশ পেয়েছে।

ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপ অভিবাসন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিষয়ে তাদের কঠোর অবস্থানের অংশ। বাতিল হওয়া ছয় হাজার শিক্ষার্থীর মধ্যে চার হাজার জনের ভিসা বাতিল করা হয়েছে আইন ভঙ্গ করায়। ২০০ থেকে ৩০০ জনের ভিসা বাতিল হয়েছে ‘আইএনএ থ্রি-বি’ এর আওতায়। যুক্তরাষ্ট্রে ‘আইএনএ থ্রি-বি’ আইনে এমন অপরাধকে বোঝানো হয় যা মানুষের জীবনের জন্য হুমকি সৃষ্টি করে।

চলতি বছরের শুরুর দিকে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত করেছিল ট্রাম্প প্রশাসন। গত জুনে প্রক্রিয়া আবার শুরুর ঘোষণা দেওয়ার সময় বলা হয়, সব আবেদনকারীকে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো প্রকাশ করতে হবে। অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের জন্য এটির প্রয়োজন হবে। মার্কিন নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা নীতির প্রতি আবেদনকারীদের বিদ্বেষমূলক কোনো কার্যক্রম আছে কি না তা যাচাই করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল।

গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, জানুয়ারি থেকে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। তবে তিনি এর নির্দিষ্ট সংখ্যা জানেন না। রুবিও তখন আরও বলেন, আমরা সেই সব ব্যক্তির ভিসা বাতিল অব্যাহত রাখব যারা অতিথি হয়ে এখানে এসে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। 

ওপেন ডোরস নামের একটি সংস্থা জানায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২১০টিরও বেশি দেশ থেকে আসা ১১ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন।

জ/উ
ইরান ফেরত ৭১ আফগান শরণার্থী সড়ক দুর্ঘটনায় নিহত

ইরান ফেরত ৭১ আফগান শরণার্থী সড়ক দুর্ঘটনায় নিহত

আফগানিস্তানের পশ্চিম প্রদেশ হেরাতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৭ শিশুসহ কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন।
প্যাসিফিক উপকূলে মেগা-সুনামির সম্ভাবনা আশঙ্কা বিজ্ঞানীদের

প্যাসিফিক উপকূলে মেগা-সুনামির সম্ভাবনা আশঙ্কা বিজ্ঞানীদের

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা- ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে যদি
ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহত ছাড়াল ৬২ হাজার

ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহত ছাড়াল ৬২ হাজার

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজায় প্রায় দুই বছর ধরে
যুদ্ধ থামাতে উভয়কে ভূখণ্ড ছাড় দিতে হবে : ট্রাম্পের ইঙ্গিত

যুদ্ধ থামাতে উভয়কে ভূখণ্ড ছাড় দিতে হবে : ট্রাম্পের ইঙ্গিত

শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া-ইউক্রেন উভয়কে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাগরিক   সংস্কৃতি   সরকার   প্রতিষ্ঠান   বিদ্বেষমূলক   শিক্ষার্থী   প্রশাসন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft