এবার নায়িকা চরিত্রে পর্দায় আসছে রুনা খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১০:৫৮ এএম

ছোট ও বড় পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন রুনা খান। এবার প্রথমবারের মতো তিনি আসছেন সিনেমার নায়িকার চরিত্রে। আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় তৈরি হতে যাচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’, যেখানে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেত্রী।

পরিচালক জানিয়েছেন, ইতোমধ্যেই চরিত্রটির জন্য  চুক্তিবদ্ধ হয়েছেন রুনা খান। বাকি শিল্পীদের বাছাইও প্রায় শেষ। বছরের শেষ দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে, তার আগেই সব প্রস্তুতি শেষ হবে।

রুনা খান বলেন, ‘গত শীতে এ ছবির বিষয়ে আমার সঙ্গে কথা শুরু হয়। গল্প শোনার পর ভালো লাগে। পরে চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তি করি। এখানে আমি একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করব। ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে ভালোবাসি, বিশেষ করে যেগুলো বাস্তবতার ছোঁয়া রাখে। এ চরিত্রও ঠিক তেমন।’

২০০৭ সালে নোমান রবিনের পরিচালনায় একটি টেলিফিল্মে যাত্রাপালার অভিনেত্রীর চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা ছিল তার। তবে এবারই প্রথমবার বড় পর্দায় নায়িকার চরিত্রে দেখা যাবে রুনা খানকে। 

এ বিষয়ে তিনি বলেন, ‘নায়িকার ভূমিকায় এর আগে কখনো কাজ করিনি। প্রায় ১৭-১৮ বছর আগে টেলিফিল্মে একজন যাত্রার অভিনেত্রী হয়েছিলাম। এবার দর্শক আমাকে সিনেমার নায়িকার চরিত্রে দেখবেন। কাজটি নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। দর্শকদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদের সবাই পর্দায় দেখেন। কিন্তু অনেকে ভুলে যান, পর্দার বাইরেও আমাদের আলাদা জীবন আছে। আমাদেরও আছে সুখ-দুঃখ, হাসি-কান্নার বাস্তব গল্প। এমন এক নায়িকার গল্প নিয়েই মূলত তৈরি হচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’।

জ/উ
বলিউডে চিরযৌবনার প্রতীক মালাইকা আরোরা

বলিউডে চিরযৌবনার প্রতীক মালাইকা আরোরা

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় তিনি যেন চিরযৌবনার প্রতীক। বয়সের কাঁটা পেরিয়ে গেছে ৫১ তে, তবুও মালাইকা
ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা

ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা

কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আশঙ্কামুক্ত
নীলফামারীর ২৭ সিনেমা হলের মধ্যে টিকে আছে মাত্র একটি

নীলফামারীর ২৭ সিনেমা হলের মধ্যে টিকে আছে মাত্র একটি

নীলফামারীর ২৭টি সিনেমা হলের মধ্যে ২৬টিই ভেঙে ফেলা হয়েছে। এসব সিনেমা হল ভেঙে গড়ে তোলা
আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ আয়োজন

আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ আয়োজন

কিংবদন্তি কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন আজ। প্রতি বছর বিশেষ এই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নায়িকা টেলিফিল্ম যাত্রা দর্শক উচ্ছ্বসিত সার্থকতা সুখ দুঃখ হাসি কান্নার বাস্তব গল্প চলচ্চিত্র অভিনয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft