ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ১২:৫০ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৫:৪২ পিএম

কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। শনিবার দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।

তিশা লিখেছেন, “মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন।”

“চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি (উপদেষ্টা) অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।”

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চারদিনের সফরে কক্সবাজারে আসেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থতা অনুভব করলে সফর মুলতবি করে জরুরিভাবে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বলেন, ‘কক্সবাজারে সংস্কৃতি হাব-বিষয়ক এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে উপদেষ্টার উপস্থিত থাকার কথা ছিল। অবশিষ্ট কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে।’

সিভিল সার্জনের নেতৃত্বে কক্সবাজারে থাকাকালীন স্থানীয় চিকিৎসকরা উপদেষ্টাকে প্রাথমিক চিকিৎসা দেন বলে জানান তিনি।

জ/উ
নীলফামারীর ২৭ সিনেমা হলের মধ্যে টিকে আছে মাত্র একটি

নীলফামারীর ২৭ সিনেমা হলের মধ্যে টিকে আছে মাত্র একটি

নীলফামারীর ২৭টি সিনেমা হলের মধ্যে ২৬টিই ভেঙে ফেলা হয়েছে। এসব সিনেমা হল ভেঙে গড়ে তোলা
আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ আয়োজন

আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ আয়োজন

কিংবদন্তি কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন আজ। প্রতি বছর বিশেষ এই
ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন টম ক্রুজ

ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন টম ক্রুজ

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আয়োজিত ৪৮তম কেনেডি সেন্টার সম্মাননা
বিচ্ছেদের গল্পে লিসা-কেনতারো

বিচ্ছেদের গল্পে লিসা-কেনতারো

মঞ্চে তিনি ঝলমলে আলোয় মোড়া এক কে-পপ সুপারস্টার, কিন্তু পর্দায় এবার দেখা মিলল এক ভিন্ন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কক্সবাজার   জরুরি   সংস্কৃতি   আশঙ্কামুক্ত   উপদেষ্টা   নিশ্চিত   ভেরিফায়েড   যোগাযোগমাধ্যম   ফেসবুক   সামাজিক   স্ট্যাটাস   অ্যাকাউন্ট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft