ভক্তদের দুঃসংবাদ দিলেন হুমা কুরেশি
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ২:২৬ পিএম

বলিউড অভিনেত্রী হুমা কুরেশিকে একটু অন্যরকম বলেই বিবেচনা করেন তার ভক্তরা। অভিনয় ও  গ্ল্যামার–দুই দিকেই নিজেকে সমানভাবে প্রমাণ করেছেন। সম্প্রতি যখন শোনা গিয়েছিল ২০০৬ সালে মুক্তি পাওয়া হাস্যরসের সিনেমা ‘খোসলা কা ঘোসলা’র সিকুয়ালে অভিনয় করবেন হুমা কুরেশি, তখন তার অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল বেশ উচ্ছ্বাস।

ভক্তরা ভাবছিলেন, নতুন রূপে হুমাকে দেখা যাবে, যেখানে পারিবারিক আবহে ডার্ক হিউমার আর সামাজিক বাস্তবতার মিশেল থাকবে। কারণ জানা গিয়েছিল এবার ‘খোসলা কা ঘোসলা টু’ সিনেমার গল্পে নারী চরিত্রটির গুরুত্ব অনেক। প্রথম ছবির মতো শুধু পুরুষ চরিত্রকেন্দ্রিক নয়, বরং এবার পারিবারিক ও সামাজিক দ্বন্দ্বে নারীর অংশগ্রহণও বাড়ছে। সে কারণেই হুমার নাম প্রথম আলোচনায় আসে। 

‘গ্যাংস অব ওয়াসেপুর’ থেকে শুরু করে হুমা অভিনীত প্রতিটি চরিত্রে বারবার প্রমাণ করেছেন তার অভিনয় ক্ষমতা। তাই নির্মাতা ও প্রযোজকের কাছে হুমা ছিলেন যথেষ্ট বিশ্বাসযোগ্য নাম। হুমার সঙ্গে সিনেমাটি নিয়ে কথাও হয় তাদের। কিন্তু সম্প্রতি জানা গেল, এ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। যদিও কেন এ সিনেমা থেকে সরে দাঁড়ালেন, তা নিয়ে হুমা এখনো কোনো ব্যাখ্যা দেননি।

ভারতীয় একাধিক গণমাধ্যমসূত্রে জানা গেছে, ব্যস্ত শিডিউল, সৃজনশীল মতভেদ অথবা ব্যক্তিগত কোনো কারণে হয়তো এ সিনেমায় কাজ করবেন না তিনি।  ২০২১ সালে মুক্তি পাওয়া সেই সিনেমায় সমসাময়িক সমাজ ও পারিবারিক সম্পর্কের ভেতরের টানাপোড়েনকে নতুনভাবে দেখিয়েছিলেন, যা দর্শক-সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছিল।

এখন নির্মাতারা নায়িকার চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছেন। হুমার সরে দাঁড়ানোয় নতুন জল্পনা তৈরি হয়েছে– কে হবেন ‘খোসলা কা ঘোসলা ২’-এর নায়িকা?

প্রযোজনা সূত্র বলছে, শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সবকিছু ঠিক থাকলে শুটিং শুরু হবে বছরের শেষ দিকেই।

জ/উ
এবার নায়িকা চরিত্রে পর্দায় আসছে রুনা খান

এবার নায়িকা চরিত্রে পর্দায় আসছে রুনা খান

ছোট ও বড় পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন রুনা খান। এবার
বলিউডে চিরযৌবনার প্রতীক মালাইকা আরোরা

বলিউডে চিরযৌবনার প্রতীক মালাইকা আরোরা

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় তিনি যেন চিরযৌবনার প্রতীক। বয়সের কাঁটা পেরিয়ে গেছে ৫১ তে, তবুও মালাইকা
ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা

ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা

কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আশঙ্কামুক্ত
নীলফামারীর ২৭ সিনেমা হলের মধ্যে টিকে আছে মাত্র একটি

নীলফামারীর ২৭ সিনেমা হলের মধ্যে টিকে আছে মাত্র একটি

নীলফামারীর ২৭টি সিনেমা হলের মধ্যে ২৬টিই ভেঙে ফেলা হয়েছে। এসব সিনেমা হল ভেঙে গড়ে তোলা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বলিউড   বিবেচনা   গ্ল্যামার   সিনেমা   বিশ্বাসযোগ্য   চরিত্রকেন্দ্রিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft