কক্সবাজার-টেকনাফ সড়কে চাকরিচ্যুত শিক্ষকদের অবরোধ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১:১৯ পিএম

কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকরা। তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে হাইওয়ে সড়কের উখিয়ার কোটবাজার এলাকায় এ কর্মসূচি শুরু করেন তারা।

চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা এর আগেও দাবি আদায়ে সড়ক অবরোধ করেছিলেন। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিয়েছিলেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় দ্বিতীয় বারের মত আবারও অবরোধ শুরু করেছেন। অবরোধের কারণে সকাল থেকেই ব্যস্ত এই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। কোটবাজার এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত গাড়ি আটকে পড়ে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

আন্দোলনকারী শিক্ষক বলেন, এনজিও সংস্থাগুলো দিনের পর দিন স্থানীয় শিক্ষকদের সঙ্গে বৈষম্য করে আসছিল, পরে তারা বিনা কারণে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ১২৫০ জন শিক্ষককে ছাঁটাই করেন। এ ঘটনার পরে চাকরিতে পুনর্বহালের দাবিতে এর আগেও আন্দোলনে করেছিলাম। পরে এনজিও সংস্থা বা প্রশাসনের কর্মকর্তারা আমাদের দাবি পূরণের আশ্বাস দিলেও এই পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে আবারো আমরা আন্দোলনে নেমেছি।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বলেন, হাইওয়ে সড়কের কোটবাজার এলাকায় স্থানীয় শিক্ষকরা বিক্ষোভ করছেন বিষয়টি জেনেছি, এ বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তারা অবগত করা হয়েছে।

এ বিষয়ে জানতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইনের মোবাইলে একাধিকবার কল করা হয়। কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জ/উ
চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রাম জেলার সিটি গেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায়
ক্রিকেট ব্যাটে করে ইয়াবা পাচারের চেষ্টা, কক্সবাজার বিমানবন্দরে আটক ২

ক্রিকেট ব্যাটে করে ইয়াবা পাচারের চেষ্টা, কক্সবাজার বিমানবন্দরে আটক ২

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে করে কৌশলে ইয়াবা পাচারের সময় দুজনকে আটক করেছে বিমানবন্দরের কর্মীরা
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে গোসলে নেমে
মতলব উত্তরে অটোরিকশা চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা

মতলব উত্তরে অটোরিকশা চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় অটোরিকশা চালক মিজানুর রহমান অভি (৩৫)

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কক্সবাজার চাকরিচ্যুত টেকনাফ শিক্ষক পরিস্থিতি বিক্ষোভ স্বাভাবিক অনশন উখিয়া হাইওয়ে অবরোধ আমরণ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft