ক্রিকেট ব্যাটে করে ইয়াবা পাচারের চেষ্টা, কক্সবাজার বিমানবন্দরে আটক ২
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ৩:১৪ পিএম

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে করে কৌশলে ইয়াবা পাচারের সময় দুজনকে আটক করেছে বিমানবন্দরের কর্মীরা যাদের মধ্যে একজন বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী। রবিবার সকাল ১০টার দিকে মালামাল তল্লাশির সময় তাদের আটক করা হয়। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- মাদারীপুর জেলার বাসিন্দা জাকির হোসেন (২৬) ও বরিশাল জেলার বাসিন্দা তানভীর আহমদ (৩০)। এদের মধ্যে তানভীর বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, তারা সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে বেলা ১১টা ২৫ মিনিটের দিকে ঢাকাগামী ইউএস-বাংলা ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তল্লাশির অংশ হিসেবে তাদের মালামাল স্ক্যানিং করা হলে ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

জ/উ
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে গোসলে নেমে
মতলব উত্তরে অটোরিকশা চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা

মতলব উত্তরে অটোরিকশা চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় অটোরিকশা চালক মিজানুর রহমান অভি (৩৫)
সোনাগাজীতে দুই মন চোরাই মাছসহ তিন চোর গ্রেপ্তার

সোনাগাজীতে দুই মন চোরাই মাছসহ তিন চোর গ্রেপ্তার

সোনাগাজীতে দুই মন চোরাই মাছসহ তিনজন মাছ চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্ধ্ব করেছে জনতা।
লামায় হাইকোর্টের নির্দেশে ইটভাটায় প্রশাসনের অভিযান

লামায় হাইকোর্টের নির্দেশে ইটভাটায় প্রশাসনের অভিযান

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে নির্মিত বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং এলাকার ইবিএম ইটভাটা গুঁড়িয়ে দেয়

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft