হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১:২৬ পিএম

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

জ/উ
বরখাস্তকৃত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ

বরখাস্তকৃত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ

১৮ বছর আগে বরখাস্ত হওয়া ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তার মধ্যে ৮২ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ
জেআরপিতে ৪৫৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি : পররাষ্ট্র মন্ত্রণালয়

জেআরপিতে ৪৫৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি : পররাষ্ট্র মন্ত্রণালয়

চলতি বছ‌রে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনায় (জেআরপি) ৯৩৫ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন চাওয়া
ভাষাসৈনিক আহমদ রফিক ল্যাবএইড হাসপাতালে ভর্তি

ভাষাসৈনিক আহমদ রফিক ল্যাবএইড হাসপাতালে ভর্তি

ভাষাসৈনিক ও কবি আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল-এ ভর্তি হয়েছেন। গত রোববার
জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান

জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান

গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মনে করেন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মহানগর পুলিশ রশীদ গোয়েন্দা প্রজ্ঞাপন গোয়েন্দা রাষ্ট্রপতি আদেশক্রমে স্বরাষ্ট্র বিভাগ মন্ত্রণালয় বরখাস্ত ঢাকা সরকার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft