কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৬:৩৮ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে গোসলে নেমে সামির (২২) নামের এক তরুণ মারা যান। তিনি চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকার নয়াবাজারের বাসিন্দা।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম থেকে আজ সকালে চার তরুণের একটি দলটি কক্সবাজারে বেড়াতে আসেন।

তারা হোটেল থেকে দুপুরে সৈকতের সীগাল পয়েন্টের সাগরে গোসল করতে নামেন। গোসলের সময় এক পর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে সামির ডুবে যায়। তাকে অন্যান্য পর্যটকরা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft