আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:০৭ পিএম

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ৫১, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। 

​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, আত্রাই থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, আত্রাই প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক নাজমুল হক নাহিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান মো. এসএম মামুনুর রশীদ, মঞ্জুরুল আলম, মো. নাজিমুদ্দিন, আফজাল হোসেন, সম্রাট হোসেন, তোফাজ্জল হোসেন খান তোফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, সভায় বক্তারা উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন এবং বর্তমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft