প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:৩২ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গতকাল রোববার যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- রেদওয়ান, মো. আশরাফ, নজরুল ইসলাম জুয়েল, মুহিদ, সামি, মো. মিজানুর রহমান, আল আমিন শেখ, নাজমুল, কে এম সালাউদ্দিন বাবলু, মো. সুমন ভূইয়া, মো. সুজু মিয়া ও ফাহিম হাওলাদার।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জ/উ