প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:২৭ পিএম আপডেট: ২৭.০৭.২০২৬ ১:৪২ পিএম

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিকল্প নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত সমাধান, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে।
এ সময় আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং সংসদের কার্যক্রমের সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে আলোচনা হয়। উপস্থিত অতিথিরা বিষয়টি নিয়ে মতামত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জ/উ