স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:৪৯ এএম

স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বেড়ে ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা হয়েছে। নতুন এ দাম সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : ২৫ দিনে দেশে এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকার রেমিট্যান্স

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি আলাদাভাবে যোগ হবে।

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৯৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৬ বার দাম বেড়েছে, ৪৮ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft