২৫ দিনে দেশে এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকার রেমিট্যান্স
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৭:৪৬ পিএম আপডেট: ২৬.০৭.২০২৬ ৭:৫২ পিএম

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ২৫ দিনে দেশে বৈধ পথে ২ দশমিক ২৯৯ বিলিয়ন (২২৯ কোটি ৯০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ হাজার ৪৭ কোটি ৮০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশে মোট ২.২৯৯ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ১৯০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে এবার প্রবাসী আয় বেড়েছে ৩৯ কোটি ২০ লাখ ডলার, যা ২০ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির সমান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি মাসের প্রথম পাঁচ দিনে দেশে আসে ৫৬ কোটি ৭০ লাখ ডলার। এরপর ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকে। মাসের ২১ দিনে মোট রেমিট্যান্স পৌঁছায় ২০৯ কোটি ৫০ লাখ ডলারে এবং ২৫ দিনের ব্যবধানে তা বেড়ে দাঁড়ায় ২২৯ কোটি ৯০ লাখ ডলারে।

সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রণোদনার কারণে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

তাদের মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে চলতি মাস শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়া, আমদানি ব্যয় নির্বাহ এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জ/শা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রেমিট্যান্স   বাংলাদেশ ব্যাংক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft