মতিঝিলে পেট্রোল বোমা হামলা
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:১৪ পিএম

রাজধানীর মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২৪ জুলাই) রাতে মতিঝিলের শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে এই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহাত হওয়ার খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ইতোমধ্যে পুলিশসহ বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, রাতে মেট্রোরেলের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। ওই ঘটনার পরপর পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। পরে ছাতার ভেতরে পেচানো অবস্থায় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি বোমা পাওয়া যায়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft