সহকর্মীর সঙ্গে প্রেম? সম্পর্ক টিকিয়ে রাখতে মানুন ৫ পরামর্শ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:১৮ পিএম

কর্মক্ষেত্রে একসঙ্গে কাজ করতে করতেই অনেক সময় সহকর্মীদের মধ্যে ভালো লাগা বা সম্পর্ক তৈরি হয়। তবে অফিসের সম্পর্ক শুধু ব্যক্তিগত নয়, এর প্রভাব কর্মপরিবেশ ও পেশাগত সুনামেও পড়তে পারে। তাই এমন সম্পর্কে জড়ালে কিছু বিষয়ে সচেতন থাকা জরুরি।

সম্পর্কের শুরুতেই পুরো অফিসে তা জানিয়ে দেওয়ার পরিবর্তে কিছুটা সময় নেওয়াই ভালো। নতুন সম্পর্ককে কর্মক্ষেত্রের বাইরে স্বাভাবিকভাবে গড়ে উঠতে দিলে অপ্রয়োজনীয় আলোচনা ও গুজব এড়ানো সম্ভব।

ব্যক্তিগত মতবিরোধ কখনোই অফিসে প্রকাশ করা উচিত নয়। কর্মস্থলে পেশাদার আচরণ বজায় রাখা এবং ব্যক্তিগত আবেগকে কাজের ওপর প্রভাব ফেলতে না দেওয়াই উত্তম।

আরও পড়ুন : ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে নিয়মিত খাদ্য তালিকায় মাশরুম যোগ করুন

এ ছাড়া অফিসে এমন আচরণ এড়িয়ে চলা উচিত, যাতে সহকর্মীদের কাছে সম্পর্কটি আলোচনার বিষয় হয়ে ওঠে। সবার সঙ্গে স্বাভাবিকভাবে মেলামেশা করলে কর্মপরিবেশও ইতিবাচক থাকে।

যদি সম্পর্কের দুইজনের একজন অন্যজনের মূল্যায়ন, পদায়ন বা ছুটির অনুমোদনের দায়িত্বে থাকেন, তাহলে প্রতিষ্ঠানের নীতিমালা মেনে চলা জরুরি। এতে পক্ষপাতিত্বের অভিযোগ বা ভুল বোঝাবুঝির ঝুঁকি কমে।

বিশেষজ্ঞদের মতে, কর্মঘণ্টায় সম্পর্ককে কেন্দ্রবিন্দুতে না রেখে কাজকে অগ্রাধিকার দেওয়া এবং অফিসের গ্রুপে ব্যক্তিগত বার্তা পাঠানোর মতো ভুল এড়িয়ে চললে ব্যক্তিগত সম্পর্ক ও পেশাগত সুনাম-দুটিই সুরক্ষিত রাখা সম্ভব।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft