ইউএইতে প্রবাসীদের সমস্যা সমাধানে সহযোগিতা চাইল বাংলাদেশ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:১৭ এএম

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

গতকাল রোববার (২৬ জুলাই) ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ইউএইর রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল হামুদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করা এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও বৈধ স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন : নবম পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগির

তিনি জানান, ২০২৬ সালের মধ্যে সুবিধাজনক সময়ে ঢাকায় বাংলাদেশ-ইউএই দ্বিতীয় যুগ্ম কনস্যুলার কমিটির বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। ওই বৈঠকে কনস্যুলার ও অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হবে।

সাক্ষাতে দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়েও আলোচনা হয়। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, বন্দর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

এ সময় প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশ-ইউএই যৌথ ব্যবসায়িক কাউন্সিল সক্রিয় করা এবং সুবিধাজনক সময়ে এর বৈঠক আয়োজনের বিষয়েও দুই দেশ একমত হয়।

আরও পড়ুন : আজ শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

বৈঠকে ইউএইর রাষ্ট্রদূত সম্প্রতি ওয়াদি উরাইয়াহ ন্যাশনাল পার্ককে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করতে বাংলাদেশের সমর্থনের জন্য সরকারকে ধন্যবাদ জানান।

শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার এবং দুই দেশের জনগণের কল্যাণে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft