প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:২৫ পিএম আপডেট: ২৬.০৭.২০২৬ ৫:৩২ পিএম

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬০ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৭০ জন এবং হামের উপসর্গ রয়েছে ৯৯০ জনের।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮২০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন, আর **হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৭২৫ জনের।
একই সময়ে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৬ হাজার ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
জ/শা