সার্ককে আরও কার্যকর করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৪:৫৭ পিএম

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে আরও কার্যকর ও গতিশীল করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটি সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সার্কসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

গতকাল শনিবার মালে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম। পরে প্রেসিডেন্টের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা প্রেসিডেন্ট মুইজ্জুর কাছে পৌঁছে দেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন : সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে সরকার: আইনমন্ত্রী

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করায় প্রেসিডেন্ট মুইজ্জুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সব দেশের সঙ্গে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

সাক্ষাতে বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সন্তোষ প্রকাশ করে দুই পক্ষই বাণিজ্য, কর্মসংস্থান, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি সার্ককে আরও কার্যকর ও গতিশীল করার প্রয়োজনীয়তার ওপরও তারা একমত হন। এ ছাড়া সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয়।

আরও পড়ুন : দেশে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: মির্জা ফখরুল

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, দেশটির অর্থনীতিতে বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাক্ষাতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম, স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতের পর প্রেসিডেন্ট মুইজ্জু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি উচ্চপর্যায়ের চা-চক্রের আয়োজন করেন। পরে ড. খলিলুর রহমান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর আয়োজিত কূটনৈতিক সংবর্ধনায় অংশ নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দক্ষিণ এশিয়া   সহযোগিতা   সার্ক   কার্যকর   গতিশীল   প্রয়োজনীয়তা   গুরুত্বারোপ   মালদ্বীপ   প্রেসিডেন্ট   ড. মোহামেদ মুইজ্জু   বাংলাদেশ   পররাষ্ট্রমন্ত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft