হামে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৮০০
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:১২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৩ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭০৮ জন। আর নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ৯৫ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩০৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ১০৫ জন, রাজশাহীতে ৯০ জন, ময়মনসিংহে ৬৭ জন, চট্টগ্রামে ৫৬ জন, বরিশালে ৪৩ জন, খুলনায় ৩১ জন এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৯০৪ জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৮৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষায় ১৩৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ নিয়ে সারা দেশে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ১ লাখ ২০ হাজার ৩৫২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১ লাখ ৩ হাজার ৭৮ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে আসা রোগীদের মধ্যে ১৪ হাজার ৮৪১ জনের নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft