‘গুলশানের চামেলি’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক মধুমিতার

বিনোদন ডেস্ক

বিনোদন

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক করতে যাচ্ছেন। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী। কলকাতা থেকে এক গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মধুমিতা বলেন, দীর্ঘদিন ধরেই বাংলাদেশে কাজ করার ইচ্ছা ছিল তার। নানা কারণে তা সম্ভব হয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে এবং খুব শিগগিরই তিনি বাংলাদেশে আসবেন।

2026-07-26T17:36:07+06:00
2026-07-26T17:36:07+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
‘গুলশানের চামেলি’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক মধুমিতার
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৩৬ পিএম 
‘গুলশানের চামেলি’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক মধুমিতার
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক করতে যাচ্ছেন। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।

কলকাতা থেকে এক গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মধুমিতা বলেন, দীর্ঘদিন ধরেই বাংলাদেশে কাজ করার ইচ্ছা ছিল তার। নানা কারণে তা সম্ভব হয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে এবং খুব শিগগিরই তিনি বাংলাদেশে আসবেন।

তিনি জানান, সম্প্রতি সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গল্প ও চরিত্র সম্পর্কে জানার পরই কাজটির প্রতি আগ্রহ তৈরি হয়। তার ভাষায়, গল্পটি ব্যতিক্রমধর্মী এবং চরিত্রটিতে একাধিক স্তর রয়েছে, যা অভিনয়ের নতুন অভিজ্ঞতা এনে দেবে।

জানা গেছে, ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন নারী, যিনি ক্ষমতার নির্মম বাস্তবতার শিকার হন। ছবিটিতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না; পুরো কাহিনি আবর্তিত হবে নারী চরিত্রকে ঘিরে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বরে শুটিং শুরু হবে। তবে মধুমিতার সঙ্গে আর কারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।


বাংলাদেশে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মধুমিতা বলেন, বাংলাদেশের দর্শকদের কাছ থেকে তিনি সবসময়ই ভালোবাসা পেয়েছেন। বিশেষ করে ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক প্রচারের সময় থেকেই এ দেশের দর্শকদের ভালোবাসা অনুভব করেছেন। সেই ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ এবং সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশের নাটক, ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রও নিয়মিত দেখেন বলে জানান এই অভিনেত্রী। তার পছন্দের তালিকায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিপড়াবিদ্যা’, ‘টেলিভিশন’, ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ এবং গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’।


বাংলাদেশের শিল্পীদের প্রশংসা করে মধুমিতা বলেন, মোশাররফ করিমের অভিনয় তার খুবই পছন্দের এবং তার সঙ্গে কাজও করেছেন। ভবিষ্যতে চঞ্চল চৌধুরী ও শাকিব খানের সঙ্গেও কাজ করার আগ্রহ রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের বড় পর্দায় এটি হবে মধুমিতা সরকারের প্রথম কাজ। এর আগে ২০১৬ সালে এনটিভিতে প্রচারিত ‘মেঘবালিকা’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলাদেশের দর্শকদের নজর কাড়েন। এবার ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে তার নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে।

জ/উ





  বিষয়:   মধুমিতা সরকার  বাংলাদেশ  চলচ্চিত্র  অভিষেক  পশ্চিমবঙ্গ  জনপ্রিয়  গণমাধ্যম  প্রতিক্রিয়া 



Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com