দীর্ঘদিন বন্ধ ইউনিয়ন উপ স্বাস্থ্যেেকন্দ্র ভোগান্তিতে এলাকাবাসী
রৌমারী (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:০০ পিএম

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন উপ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা বন্ধ। এ ইউনিয়নের নয়টি ওয়ার্ডে জনসংখ্যা প্রায় ৬০ হাজার। এই চিকিৎসাকেন্দ্রে সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে ইউনিয়নবাসী। কবে মিলবে সেবা তারও কোনো নিশ্চয়তা নেই। 

এবিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা মাসিক সভায় বিস্তর আলোচনার সৃষ্টি হয়। এ স্বাস্থ্য কেন্দ্রটি ইউনিয়নের কর্তিমারী বাজারের পাশে অবস্থিত। স্বাস্থ্যসেবা পেতে ১০ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হচ্ছে ইউনিয়নবাসীকে। দ্রুত এ সমস্যা সমাধান করে চিকিৎসাসেবা চালুর দাবি তাদের। সোমবার (২০ জুলাই) সরেজমিনে গেলে এসব তথ্য জানা যায়। প্রায় দুই বছর থেকে ওই উপ-স্বাস্থ্য কেন্দ্রে কোন চিকিৎসক উপস্থিত থাকেন না। আতিক মাসুদ নামের একজন ফার্মাসিস্ট নিয়মিত অফিস করার নিয়ম থাকলেও তিনি সেখানে বসেন না এবং কোন ধরনের ওষুধ সরবরাহ করা হয় না। 

অপরদিকে দুই বছর থেকে ফার্মাসিস্ট আতিক মাসুদ ওই কোয়াটারে অবৈধভাবে বসবাস করছেন। তবে মাঝে মধ্যে পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়ে মা ও শিশু স্বাস্থ্য, টিকাদান, পরিবার পরিকল্পনা পরামর্শ ও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সেবাপ্রদান করছে। এতে সব ধরনের সেবাও বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানায় উপ স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। আধুনিক সেবা পেতে তাদের প্রায় ১০ কিলোমিটার দূরে উপজেলায় আসতে হয়। এতে সময় বেশি লাগার পাশাপাশি হয়রানি হয় এবং বাড়তি অর্থ খরচ হয়ে থাকে। জরুরি প্রয়োজনে সেবা নিতে এসে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবা বন্ধ থাকায় আবার অনেকে ফিরে যেতে বাধ্য হচ্ছে। দ্রুত স্বাস্থ্যসেবা চালু করার দাবি ইউনিয়নবাসীর।

স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, আগে সপ্তাহে চার-পাঁচ দিন আমরা সেবা পেতাম। কিন্তু ২ বছর ধরে সেবার কার্যক্রম একেবারে বন্ধ রয়েছে।  আমাদের বাইরে থেকে ওষুধ কিনে নিতে হয়। এতে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি মাহমুদুর রহমান মিলন অভিযোগ করে বলেন, দুই বছর ধরে আমাদের এ উপ স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ আছে। প্রাথমিক চিকিৎসাও পাওয়া যাচ্ছে না। নারী ও শিশুরা যে চিকিৎসা পেত তা থেকে বঞ্চিত হতে হচ্ছে। 

চিকিৎসা নিতে হলে আমাদের ১০/১২ কিলোমিটার দূরে উপজেলা শহরে যেতে হয়। অনেক গরিব মানুষ অর্থাভাবে ভালো সেবাও পায় না। উপজেলা শহরে যাওয়ার সময় রাস্তায় বাচ্চা প্রসব করার মতো ঘটনাও ঘটছে। দীর্ঘদিন থেকে কেনো বন্ধ রয়েছে বা যাদের গাফলতি রয়েছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ ও অতিতারাতারি চিকিৎসা সেবা চালু করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি। 

যাদুর চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, ২ বছর  থেকে কেনো স্বাস্থ্যকেন্দ্রেটি বন্ধ রয়েছে জানিনা। আমার এই ইউনিয়নে প্রায় ৫৫/৬০ হাজার লোকের বসবাস। প্রত্যন্ত এলাকা হওয়ায় ইউনিয়নবাসীর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। এর আগে সেবা চালু রাখতে আমার পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বলেছিলাম। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে বার বার জানানোর পরও চিকিৎসাসেবা দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি  দ্রুত  চিকিৎসাসেবা চালু করা হোক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুস সামাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জনবল সংকটের কারনে আপাতত চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। সংকট নিরসন হলেই চিকিৎসাসেবা চালু করা হবে। রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। ইউনিয়ন উপ স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবায় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসা সহ দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস এর ব্যবহৃত মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেনি। 






« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft