তিন বিচারকের আয়নাঘর পরিদর্শন; প্রসিকিউশনের সঙ্গে থাকতে পারবেন আসামিপক্ষের আইনজীবীরাও
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৩০ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারপতি ও বিচারকের ‘আয়নাঘর’ পরিদর্শন করার সময়, ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে আসামিপক্ষের আইনজীবীদের থাকার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার (২২ জুলাই) এই অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই) এর জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেসিআই) এবং রাজধানীর উত্তরার র‍্যাব-১–এ অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) বন্দিশালা ‘আয়নাঘর’ পরিদর্শনের আদেশ দেন ট্রাইব্যুনাল। 

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বাকি দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জেআইসি ও টিএফআই সেলে গুম করার ঘটনায় সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিচার চলছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft