প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:৫২ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার পানিতে চায়না জাল দিয়ে মাছ ধরার সময় সাপের কামড়ে হযরত আলী (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী বাঘগাড়ী এলাকার বাসিন্দা। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ৬টায় হযরত আলী তার বাড়ির সামনে বন্যার পানিতে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরতে যান। এসময় জালের ভেতর একটি সাপ আটকে যায়। অসাবধানতাবশত জাল থেকে মাছ ছাড়ানোর সময় বিষাক্ত সাপটি তাকে কামড়ে দেয়। প্রথমে হয়রত আলীকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে প্রথমে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেয়া হলে সেখানে দুপুর ২টার দিকে হযরত আলী মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে, ঘটনার পর এলাকবায় সাপ আতঙ্ক বিরাজ করছে।