ছাতক উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছাতক প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:০৩ পিএম

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে প্রার্থী ও সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে জুলাই) ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাহমুদ আলম সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রেসক্লাবের সদস্য মো. খালেদ মিয়া।সভায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোশাহিদ আলী, নাজমুল হাসান জুয়েল ও অজিত কুমার দাস।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, আহ্বায়ক কমিটির সদস্য মো. সাকির আমিন, মোশাররফ হোসেন ও মো. ফজল উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও সমকাল-এর প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক এ দিন পত্রিকার ছাতক প্রতিনিধি নুর উদ্দিন, বাংলাদেশ বুলেটিন-এর স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক সুনামকণ্ঠ-এর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম চৌধুরী, দৈনিক কালের কণ্ঠ-এর ছাতক প্রতিনিধি আবু বকর সিদ্দীক চৌধুরী, এনটিভি ইউরোপ ছাতক প্রতিনিধি মোঃ তাজিদুল ইসলাম, দৈনিক সংবাদ দিগন্ত-এর ছাতক প্রতিনিধি জানে আলম, বাংলাদেশ ক্রাইম সংবাদ-এর ছাতক প্রতিনিধি এ. আর. সায়েম, মাওলানা জুবায়ের আহমদ, দিলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম মেহেদী, জামরুল ইসলাম রেজা ও আদিল আহমদ রিফাত প্রমুখ।

সভায় বিভিন্ন পদে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সদস্যদের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা মতবিনিময় করেন। এ সময় আগামী ৮ জুলাই ২০২৬-ইং তারিখে নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে দুই বছর মেয়াদি ছাতক উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত সিলেকশন কমিটি গঠনের সিদ্ধান্ত চুড়ান্ত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft