প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১২:৪৯ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবেও কর্মরত ছিলেন।
এছাড়া ২০২৪ সালে শিক্ষার্থীদের আন্দোলনের সময় তিনি ঢাকার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
জ/উ