স্বেচ্ছাব্রতী সংগঠন সোনাতলা নাগরিক কমিটির সম্মেলনে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:৫১ পিএম

প্রতিষ্ঠার ১৮ বছর পর সোনাতলা নাগরিক কমিটির প্রথম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাবেক জেলা দায়রা জজ অরূপ কুমার গোস্বামী সভাপতি এবং অভিনেতা ও সাংবাদিক সোহেল খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

“একাই একশ নই, একশ জনে এক হই-দৃপ্ত শপথে অঙ্গীকার, ঘুচাবো মোরা অন্ধকার” এই প্রত্যয়ে গত ২৭ জুন শনিবার বগুড়ার সোনাতলায় অনুষ্ঠিত হয়েছে সোনাতলা নাগরিক কমিটির প্রথম ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ খ্রি.। দিনব্যাপী এ সম্মেলন সোনাতলা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, নারী নেত্রী ও তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
 
সন্ধ্যায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। সোনাতলা নাগরিক কমিটির সকল শাখার প্রতিনিধিদের সমন্বয়ে গড়া বিষয় নির্ধারণী কমিটির দীর্ঘ বৈঠকের পর গতকাল ১ জুলাই রাতে সাবেক জেলা দায়রা জয় অরূপ কুমার গোস্বামীকে সভাপতি এবং অভিনেতা ও সাংবাদিক সোহেল আহমেদ খানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সভাপতি মন্ডলীর সদস্য ৭ জন জিয়াউল ইসলাম শান্তু, আব্দুর রশিদ রাঙা, তারাজুল ইসলাম তারা, মোশাররফ হোসেন, আব্দুর রউফ হিরু, কৃষিবিদ এনামুল হক, এম রহমান সাগর। সম্পাদক মন্ডলীর সদস্য ৯ জন রবিউল ইসলাম রিবন সরকার, সোহরাব হোসেন উজ্জ্বল মুন্সী, শফিউল্লাহ শফি, এন এম আবু জিহাদ, গোলাম রব্বানী, আহসান হাবিব নয়ন, নূর আলম সরকার সাবিরুল, মোঃ গোলাম মুক্তাদিও, খালেদা আক্তার নয়ন তারা। নির্বাহী সদস্যগণ হলেন শুক্লা গোস্বামী, ইকবাল কবির লেমন, জাহিদুল ইসলাম, কুলসুম বেগম, মাহফুজা বেগম, এম এম মেহেরুল ইসলাম, রাকিবুল হাসান, আব্দুল হান্নান, আফজাল হোসেন, সাইফুল ইসলাম।

উল্লেখ্য যে, সোনাতলা নাগরিক কমিটি ২০০৮ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে সোনাতলাবাসীর নাগরিক অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft