দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে জীবনবৃত্তান্ত আহ্বান
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:১৭ পিএম

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদে নিয়োগলাভে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে জীবনবৃত্তান্তসহ আবেদন জমা দিতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে, ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার নিয়োগের লক্ষ্যে রাষ্ট্রপতির নিকট সুপারিশ প্রেরণের উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী গঠিত বাছাই কমিটি উল্লিখিত পদে নিয়োগলাভে আগ্রহী ব্যক্তিগণের নিকট থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করছে।’

আগ্রহী ব্যক্তিগণের আইনের ধারা ৮-এর উপধারা (১)-এর বিধান মোতাবেক প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। আইনের ধারা ৮-এর উপধারা (২) এ উল্লিখিত ব্যক্তিগণ কমিশনার হিসেবে নিযুক্ত হইবার/থাকবার যোগ্য হবেন না। 

জীবনবৃত্তান্তে আগ্রহী ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, পেশা/চাকরি/অভিজ্ঞতার সুনির্দিষ্ট বিবরণ (মেয়াদকালসহ), মোবাইল নম্বর ও ই-মেইল উল্লেখ করত স্বাক্ষর করে দাখিল করতে হবে। 

জীবনবৃত্তান্তের সঙ্গে সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার স্বপক্ষে সকল সনদপত্রের কপি জমা প্রদান করতে হবে। খামের ওপর ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদের জন্য জীবনবৃত্তান্ত’ উল্লেখ করতে হবে। 

জীবনবৃত্তান্ত জমা প্রদানের স্থান: ক) সচিবালয় কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয় গেইট নং-৫ অথবা খ) জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা, কক্ষ নম্বর-৯৩৫, মন্ত্রিপরিষদ বিভাগ, ভবন নং-১ (নতুন), বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

যে সকল ব্যক্তি উল্লিখিত তথ্যাদি ও কাগজপত্রসহ ইতোমধ্যে আবেদন/জীবনবৃত্তান্ত জমা প্রদান করেছেন, তাদের পুনরায় জীবনবৃত্তান্ত জমা দেওয়ার প্রয়োজন নাই।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft