স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে আইন চাইলেন শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:৩৯ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ নিরুৎসাহিত করতে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে আগে চাকরি ছেড়ে দেওয়া উচিত।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকরা যাতে অংশ না নেন, সে বিষয়ে সরকার আইন প্রণয়নের বিষয়টি বিবেচনা করতে পারে। তিনি মনে করেন, এতে শিক্ষা কার্যক্রমে শিক্ষকদের সম্পৃক্ততা আরও কার্যকর থাকবে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সবার জন্য রয়েছে। তবে নির্বাচন কমিশন প্রয়োজন অনুযায়ী এমন কিছু বিধান প্রণয়ন করতে পারে, যা আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে না।

ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, শিক্ষা খাতে দক্ষ ও সক্রিয় শিক্ষক ধরে রাখতে কিছু নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন হতে পারে।

অনুষ্ঠানে তিনি জানান, সরকার পর্যায়ক্রমে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা করছে। পাশাপাশি আপিল বিভাগের রায়ের ফলে ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft