বাগাতিপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:৩৩ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ তুলে ফরিদা ইয়াসমিন নামে এক সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে্। বৃহস্পতিবার সকালে উপজেলার বাজিতপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিন দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ এবং মানসিকভাবে হেনস্তা করে আসছেন।এতে শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি হচ্ছে এবং তাদের সাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত  শিক্ষিকার অন্যত্র বদলির দাবি জানান তারা।

এ বিষয়ে সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের বক্তব্য নিতে ফোন দেওয়া হলে তিনি কোনও মন্তব্য  করতে রাজি হননি।উপজেলা  শিক্ষা অফিসার আলী আশরাফ দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি মো: রাজিবুল ইসলাম বাবু  কে বলেন, ঐ সহকারী শিক্ষকিার বিষয়ে লিখিত অভিযোগ  পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft