গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:০০ পিএম

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সোনাসুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন।ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই নৃপেন চন্দ্র দাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেবাগ্রীন লাইনের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থল সোনাসুর বাসস্ট্যান্ড এলাকায় পৌছানোর পর একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ যাত্রী আহত হন।

আহতদের মধ্যে কমপক্ষে বিশজনকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ৫০০ বেড হাসপাতালে এবং গোপালগঞ্জ সদর ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft