ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৫৫ এএম

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সচেতনতার বিকল্প নেই এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিস প্রজেক্ট (আইইউপিএইচপিএসপি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, মশাবাহিত রোগ প্রতিরোধে সরকার ইতোমধ্যে জাতীয় কমিটি গঠন করেছে এবং কমিটি সক্রিয়ভাবে কাজ করছে। এ বিষয়ে অনলাইনভিত্তিক জনসচেতনতামূলক প্রচারণা আরও জোরদারের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সেমিনারে বক্তারা জানান, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের অধীনে পরিচালিত আইইউপিএইচপিএসপি প্রকল্পটি বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির লক্ষ্য শহরাঞ্চলে জনস্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করা। বিশেষ করে ডেঙ্গুসহ বিভিন্ন রোগ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে প্রকল্পটি কাজ করছে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরও মশার লার্ভা সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অনলাইন প্রচারণা বাড়ানোর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও প্রতিরোধমূলক আচরণ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে গুরুত্ব দিচ্ছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও সুস্থ নগর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসি, প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft