গ্যাস বিল আদায়ের নামে প্রতারণার বিষয়ে গ্রাহকদের সতর্ক করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, একটি প্রতারক চক্র নিজেদের তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের মুঠোফোনে কল করছে। তারা বকেয়া গ্যাস বিলের কথা উল্লেখ করে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং নির্দিষ্ট কিছু ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠানোর অনুরোধ জানাচ্ছে।
এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। তিতাস বলছে, শুধুমাত্র কোম্পানির নির্ধারিত ব্যাংক এবং অনুমোদিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ- যেমন বিকাশ, রকেট, উপায় ও ট্যাপের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করতে হবে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, কোনো ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিল পরিশোধ না করতে। সন্দেহজনক কোনো কল বা লেনদেনের ক্ষেত্রে নিকটস্থ তিতাস অফিসে যোগাযোগ অথবা তিতাস গ্যাসের ওয়েবসাইটে প্রকাশিত নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
জ/উ