মানিকনগরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:৪৩ পিএম

রাজধানীর মানিকনগর আইডিয়াল বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থী বিদায়  সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কলেজ ক্যাম্পাসে। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইডিএস এর নির্বাহী পরিচালক অধ্যাপক এম নাসির উদ্দীন মুন্সী। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাইন উদ্দিন ভূইয়া। 

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও লাভলী বেগম প্রমুখ।

অধ্যাপক এম, নাসির উদ্দীন মুন্সী বলেন, ভালো ভাবে লেখা পড়া করে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। দেশ জাতি গঠনে আপনারা বড় ভুমিকা রাখবেন এবং আমাদের কলেজের সুনাম বয়ে আনবেন আমরা বিশ্বাস করি।

মাইন উদ্দিন ভূইয়া বলেন, কারিগরি শিক্ষা ব্যতীত জীবনকে সুন্দর করা সম্ভব নয়। বর্তমান সরকার কারিগরি শিক্ষার উপর বিশেষ জোর দিচ্ছে। দেরিতে হলেও সরকারের শুভবুদ্ধির উদয় হচ্ছে বলে আমার বিশ্বাস। শুধু মুখে মুখে কারিগরি শিক্ষার উন্নতি করণ বললে চলবে না একে বাস্তব রূপ দিতে হবে। উৎপাদন ও উন্নয়নের শিক্ষাকে অবহেলা করে কাঙ্ক্ষিত উন্নতি করণ করা সম্ভব নয়। শতাধিক ছ্ত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এরপর উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রবেশপত্র ও তবারক বিতরণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft