পাঁচবিবিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:০৯ পিএম

একযোগে সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২৬ এর শুভ উদ্বোধন হয়। আজ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুকে নিজ হাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম, ডাঃ মিজানুর রহমান, থানার এএসআই শরিফুল ইসলাম ও স্বাস্থ্য সহকারী নজরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীরা।

ডাঃ তরুণ কুমার পাল জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সের উপজেলার প্রায় ৩৬ হাজার শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনটি সফল করতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা সকাল থেকে বিকাল পর্যন্ত এ কাজ করছেন।

তিনি আরো বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রাতকানা রোগ প্রতিরোধসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। তাই নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft