পীরগঞ্জে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহনে মেডিকেল ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:৫৮ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দেশের বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বাডাস মেডিকেল ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতি। মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার।

এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া,পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির বাবলু আহমেদ,পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সহ-সভাপতি আশাদুর জামান চৌধুরী মানু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, হাসপাতালের সহ-সভাপতি বাবলু রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম এবং সাবেক সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম।

মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করেন। ডায়াবেটিস, মেডিসিন, হৃদরোগ, চক্ষু, গাইনি ও শিশু রোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই রোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের মেডিকেল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft