প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:৩৯ পিএম

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত।
এ সময় আরও বক্তব্য দেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল এবং দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সততার চর্চার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জ/দি