গুরুদাসপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:৪৫ পিএম

নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেল ৫টায় গুরুদাসপুর পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি মোটরসাইকেল শোভাযাত্রা চাঁচকৈড় বাজার থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি উপজেলার ৩ নম্বর খুবজীপুর ইউনিয়নের বিলশা এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বিরতি নেয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম. সময় হাসান। তিনি তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পথসভা শেষে শোভাযাত্রাটি পুনরায় চাঁচকৈড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৈতালী হাটা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম. সময় হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুরুদাসপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর ইসলাম, মো. রিপন সিংহ যুগ্ম আহবায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল,

সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা যুবদলের সদস্য মো. সেলিম শাহ, বিয়াঘাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. জিল্লুর রহমান, নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ঈমান আলী দুলু, উপজেলা যুবদলের সদস্য মো. জিয়াউল হক (জিয়া), যুবদল নেতা মো. ফারুক হোসেন, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. সাকিল ইসলাম এবং বিয়াঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাইফুল ইসলাম শান্তসহ উপজেলা ও পৌর যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে এর প্রতিবাদ জানান এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft