প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:৫৯ পিএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে।
পদত্যাগের পর লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে তিনি সাংবাদিকদের জানান, দলের সিদ্ধান্ত তিনি ‘সৌজন্যের সঙ্গে’ গ্রহণ করেছেন এবং তার উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেবেন।
দুই বছরেরও কম সময় আগে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ব্রিটেনের রাজনৈতিক অস্থিরতা শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টারমার। তবে সাম্প্রতিক রাজনৈতিক চাপ ও দলের অভ্যন্তরীণ পরিবর্তনের কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, গত কয়েক মাস ধরে তার ওপর রাজনৈতিক চাপ বাড়ছিল। বিশেষ করে স্থানীয় ও জাতীয় নির্বাচনের ফলাফল এবং দলের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠার পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্বের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, উচ্চ ঋণ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো বড় চ্যালেঞ্জ রয়েছে।
বর্তমানে ব্রিটিশ রাজনীতিতে পরবর্তী নেতৃত্ব কে হবেন, তা নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তন দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জ/উ