‘বাংলাদেশ দলে এখন পারফর্মার অনেক, বিশ্বকাপে তিন ম্যাচ জয়ের আশা’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:৪৮ পিএম

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ডে। আইসিসির এই মেগা ইভেন্টে অংশ নিতে আজ (রোববার) রাতে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দলের প্রথম বহর। নিগার সুলতানা জ্যোতির দল এবারই প্রথম ঐতিহাসিক লর্ডসে গ্রুপপর্বের একটি ম্যাচ খেলার সুযোগ পাবে। যে কারণে বেশ রোমাঞ্চিত টাইগ্রেস অধিনায়ক।

এদিন মিরপুরে সংবাদ সম্মেলনে এসে জ্যোতি বলেন, ‘লর্ডসে খেলার সুযোগ পেয়ে দল রোমাঞ্চিত। ছোটবেলা থেকে যখন আমরা ক্রিকেট খেলা শুরু করেছি বা দেখছি, কিছু বিখ্যাত মাঠ আছে বা ঐতিহাসিক স্থান আছে যেখানে আসলে খেলোয়াড়রা গিয়ে খেলতে চায়। আমাদেরও একই অনুভূতি, আমরাও খুশি যে আমাদের লর্ডসে খেলার একটা সুযোগ এসেছে।’

বিশ্বকাপের গ্রুপপর্বে অন্তত তিন ম্যাচে জয় পাওয়ার প্রত্যাশা জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ভারত এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে। আমি মনে করি এবার আমরা যে গ্রুপে আছি, আমাদের সম্ভাব্য সবচেয়ে ভালো সুযোগ আছে যেন আমরা অন্তত তিনটা ম্যাচ জিততে পারি।’

বাংলাদেশ দলে এখন অনেক পারফর্মার বলেও দাবি জ্যোতির, ‘দলের ভেতরে এখন অনেক পারফর্মার যোগ হয়েছে, যেটা আগে ছিল না। আগে দুয়েকটা প্লেয়ারের ওপর অনেক নির্ভরশীল ছিল দল, কিন্তু এখন কিছু প্লেয়ার আছে যারা ভালো করছে। প্লেয়ারদের ভেতরে ক্ষুধাটা আছে যে আমরা আসলে বিশ্বকাপের মতো মঞ্চে ভালো খেলতে চাই না শুধু, আমরা ম্যাচ জিততে চাই।’

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft