যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি অনলাইনে সই হতে পারে : আরাগচি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৫০ এএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার চূড়ান্ত ধাপ সম্পন্ন হলে সম্ভাব্য সমঝোতা চুক্তি দূরবর্তী বা অনলাইন পদ্ধতিতে স্বাক্ষরিত হতে পারে।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনা সফলভাবে শেষ হলেই চুক্তি স্বাক্ষর ও আনুষ্ঠানিক ঘোষণার প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিকভাবে উভয় পক্ষ নিজ নিজ অবস্থান থেকে ডিজিটাল মাধ্যমে চুক্তিতে স্বাক্ষর করবে।

আরাগচি বলেন, “আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই চুক্তিটি স্বাক্ষর ও ঘোষণা করা হবে। উভয় পক্ষ নিজ নিজ স্থান থেকে স্বাক্ষর করবে এবং এরপর সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

তিনি আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে অগ্রগতি হতে পারে বলে তিনি আশাবাদী।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, সম্ভাব্য সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেনেভা সফর করতে পারেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত কিছু নির্দিষ্ট শর্ত পূরণের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নির্ভর করবে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও যেসব কারিগরি ও বাস্তবায়নসংক্রান্ত বিষয় অমীমাংসিত থাকবে, সেগুলো নিয়ে পরবর্তী পর্যায়ে আরও আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft