বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:১৫ পিএম

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জাইমা রহমান।

গতকাল শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিল তাদের ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফল অনুযায়ী, প্রথম ধাপের এই পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

জাইমা রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশে আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এ বছর বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন আবেদনকারী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপ এমসিকিউ, দ্বিতীয় ধাপ লিখিত এবং তৃতীয় ধাপ মৌখিক পরীক্ষা। তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করার পর প্রার্থীরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পান।

তালিকাভুক্ত আইনজীবীরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ব্যতীত দেশের অধস্তন আদালত ও বিভিন্ন ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারেন। এখন এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft